রমনা কালী মন্দিরের ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি
বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালী মন্দিরের একটি ভবন উদ্বোধন করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ভবনটির উদ্বোধন করেন তিনি।
ভবন উদ্বোধনের পর ভারতের রাষ্ট্রপতি মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
রমনা কালী মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি উৎপল সাহা জানান, অপারেশন সার্চলাইটে পাকিস্তান সেনাবাহিনী রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম ধ্বংস করে দেয়। ওই দিন মন্দিরের আশপাশের অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। হত্যা করা হয় বাসিন্দাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে মন্দিরটি পুনরায় সংস্কার করা গেলো।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঢাকায় পৌঁছানোর পর ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
সফরের শুরুতে সকালে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সূত্র : বাসস
এমএসএম / এমএসএম
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'