ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিকেলে ‍আসছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১২:৫৪

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান। আজ রোববার (১৩ জুন) বিকেল নাগাদ টিকা বহনকারী বিমান দুটি ঢাকায় এসে পৌঁছবে। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। তিনটি ছবি দিয়ে হুয়ালং ইয়ান লেখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

এর আগে শনিবার (১২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর দু’টি সি১৩০জে পরিবহন বিমান চীন থেকে টিকা আনার জন্য রাতে ঢাকা ত্যাগ করবে।

গত ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। ওই টিকাও দেশে আনে বিমান বাহিনীর এই পরিবহন বিমান।

এদিকে, গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ফোনালাপ হয়। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানিয়েছিলেন।

চীনা দূতাবাস থেকে জানানো হয়, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেয়া হচ্ছে।

এমএসএম / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা