ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আফ্রিকার ১০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ২:২৫

আফ্রিকার ১০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডা। শুক্রবার এক ঘোষণায় কানাডার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।

এরপর ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানায়। তার পরপরই দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে থাকে বিভিন্ন দেশ থেকে। এই তালিকায় ছিল কানাডাও। তবে এবার দেশটি জানিয়েছে, আফ্রিকার দেশগুলোর বিদেশি ভ্রমণকারীদের ওপর আর নিষেধাজ্ঞা থাকছে না।

তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, ওমিক্রনের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে পারে। এছাড়া করোনার পরীক্ষা-নিরীক্ষাও বাড়ানো হয়েছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন ইভেস ডাকলাস এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, বতসোনায়া, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি, নামিবিয়া, নাইজেরিয়া, মালাওয়ি এবং মিশরের ওপর শনিবার রাত ১১ টা ৫৯ মিনিট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কানাডায় যেন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গত মাসেই বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় যেন আমরা কিছুটা সময় পাই।

তিনি আরও বলেন, আগামী ২১ ডিসেম্বর থেকে কানাডায় প্রবেশ করা সব ভ্রমণকারীর পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। যদিও এই সপ্তাহের শুরুতেই কানাডা সতর্কতা জারি করেছিল যে, এখন ভ্রমণ করার সময় নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, শুক্রবার প্রায় ৩৫০ জনের দেহে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।

এমএসএম / এমএসএম

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫