বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা বলে পরিচিত গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ ডিসেম্বর) অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ওই এলাকায় দু’টি রকেট হামলার ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এদিকে বিবৃতিতে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘বাগদাদের গ্রিন জোনে মধ্যরাতে দু’টি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে প্রথম রকেটটিকে সি-র্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইরাকের একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, গুলি করে ভূপাতিত রকেটটি গ্রিন জোনের ভেতরে মার্কিন দূতাবাসের কাছেই পড়ে। অন্যদিকে দ্বিতীয় রকেটটি যেখানে আঘাত হানে সেখান থেকে মার্কিন দূতাবাসের দূরত্ব মোটামুটি ৫০০ মিটার (১৬৪০ ফুট)।
অবশ্য হামলার পরপরই প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই দু’টি রকেট ভূপাতিত করা হয়েছে। এদিকে রকেট হামলার ব্যাপারে এখনও কোনো গ্রুপ দায়-দায়িত্ব স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে বহুবার রকেট বা ড্রোনের সাহায্যে বোমা হামলার ঘটনা ঘটেছে। মূলত যুক্তরাষ্ট্র বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোই এই ধরনের হামলা চালিয়ে থাকে। এসব গোষ্ঠী দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতির বিরোধী।
এমএসএম / এমএসএম
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট