ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বইছে ঠান্ডা বাতাস, শীত বাড়বে আরও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১১:৩৪

গতরাত থেকেই হঠাৎ বইছে ঠান্ডা বাতাস। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালও সেখানে এ তাপমাত্রা ছিল।উত্তরের বাতাস বয়ে যাওয়ার কারণে রোববার সকাল থেকে ঢাকায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি, যদিও শনিবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘গতরাত থেকে ঠান্ডা বাতাস বইছে। উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। রোববার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আরও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।’

বাতাসের কারণে ঠান্ডাটা আরেকটু বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান আফরোজা সুলতানা।

এমএসএম / এমএসএম

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন