ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ইন্দোনেশিয়ার সেমেরুতে ফের অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১১:৩৫

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) ভোরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় উপরের দুই কিলোমিটার পর্যন্ত। অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

চলতি মাসের শুরুতেও সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।ইন্দোনেশিয়া সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানায়, রোববার ভোরে অগ্নুৎপাতের ফলে ঘন সাদা ও ধূসর ছাই মেঘের সৃষ্টি হয়।

সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানায়, অগ্ন্যুৎপাতের সক্রিয় এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো কিছুর সংস্পর্শে না আসতে। লাভার প্রবাহের কারণে ৫০০ মিটার (১৫০০ ফুট) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে নদীসংলগ্ন এলাকা থেকে।

পিভিএমবিজি বাসিন্দাদের অগ্ন্যুৎপাত কেন্দ্রের ১৩ কিমি (৮ মাইল) দক্ষিণ-পূর্বের মধ্যে কোনো কার্যক্রম না করার জন্যও বারণ করেছে।

এমএসএম / এমএসএম

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান