ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিজিবি দিবসের কুচকাওয়াজ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ১১:৪০

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক কুচকাওয়াজ-২০২১ শুরু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই কুচকাওয়াজ শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রিমাত্রিক এ বাহিনীর প্যারেড কমান্ডার হিসেবে রয়েছেন বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, প্যারেড অ্যাডজুটেন্ট হিসিবে রয়েছেন বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম।

প্যারেডে ১নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির পরিচালক লে. কর্নেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল আমীন, ২নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. ইসরাফিল আলম, ৩নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর এস এম হাবিব ইবনে জাহান, ৪নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নওসাবা আমরিন।

এছাড়া প্যারেডে পতাকাবাহী কমান্ডার হিসেবে অতিরিক্ত পরিচালক মেজর মো. খসরু রায়হান, বিজিবি ডগ প্যারেড কন্টিনজেন্ট কমান্ডার লে. কর্নেল আ ন ম আশরাফুল আলম মন্ডল, সুবেদার অ্যাডজুটেন্ট মো. মাহবুবুল হক চৌধুরী এবং প্যারেড হাবিলদার মেজর হিসেবে হাবিলদার মো. কবির হোসেন রয়েছেন।

বিশ্বের প্রাচীনতম আধাসামরিক বাহিনীর মধ্যে অন্যতম বিজিবি। দিবসটিতে যোগ দিয়েছেন বিএসএফ’র মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল।

এছাড়া বিজিবি দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ’র জমকালো জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হবে।

প্রীতি / প্রীতি

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন