বাংলাদেশকে আরো ১৮ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছে। এ নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার পরিমাণ দাঁড়াল এক কোটি ৮৫ লাখ ডোজে। আরও কয়েক কোটি ডোজ আসার পথে।
বার্তায় মার্কিন দূতাবাস বলছে, কোভিড-১৯ মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকব। বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমকে সহায়তা করা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকটিতে টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজার টিকাদানে সহায়তা করব।
গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি।
গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনাবিষয়ক এক বৈঠকে (মন্ত্রী পর্যায়ের) বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এমএসএম / প্রীতি
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'
উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন
আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ