প্রথম বসছে জাপা
ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ
স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাঙ্খিত সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার (২০ ডিসেম্বর)। প্রথমে সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আলোচনায় বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল ৪টায় বঙ্গভবনে এ আলাপ শুরু হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় বসবে।
জয়নাল আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। অল্প সময়েই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে।
আগামী মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে। তিনি বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে আলাপ অনুষ্ঠিত হতে পারে।
এর আগে নবম, ১০ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ হয়। রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে। গত কয়েক মেয়াদে 'সার্চ কমিটির' সুপারিশের ভিত্তিতে ইসি গঠন করেন তিনি।
বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। তাদের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রীতি / প্রীতি
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'
উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন
আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ