খালেদা জিয়ার জন্মসনদসহ সব নথি ৬০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মসনদসহ সব ধরনের নথি আগামী ৬০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানির পর রোববার (১৩ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময় স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ। এতে খালেদা জিয়ার সব ধরনের সনদ (যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে) আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া একটি (সিঙ্গেল) জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়।
রিটকারীর পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথি বলেন, রাষ্ট্রের যেসব জায়গায় খালেদা জিয়ার জন্মনিবন্ধন বা জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া আছে, সেখান থেকে তার সব তথ্য সরবরাহের নির্দেশনা চেয়েছি। একই সঙ্গে খালেদা জিয়ার সঠিক ও সুনির্দিষ্ট জন্মতারিখ ঘোষণারও নির্দেশনা চেয়েছি।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা