নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘খাদ্যকথন’ অ্যাপ উদ্বোধন
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য শিক্ষা বিষয়ক অ্যাপ ‘খাদ্যকথন’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। একই সাথে তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ও ৬৪টি জেলা কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন ও খাদ্য বিষয়ক ত্রৈমাসিক বুলেটিন ‘খাদ্যবার্তা’র মোড়ক উম্মোচন করেন। আজ বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।
‘খাদ্যকথন’ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক একটি মোবাইল অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে দেশ ও দেশের বাইরের সর্বস্তরের জনগন নিরাপদ খাদ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টিতে খাদ্যকথন অ্যাপ বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এটাকে আরো উন্নত পর্যায়ে নেওয়া হবে। তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে স¦াগত বক্তব্য রাখেন কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম। মুজিববর্ষে বাস্তবায়িত কর্মসূচি উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ইশফাক ওয়াহিদ বিন রহিম। খাদ্যকথন অ্যাপ এর ব্যবহার নিয়ে আলোচনা করেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তাহমিনা খাতুন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'
উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন
আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ