ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মালদ্বীপে অবৈধ বাংলাদেশি কর্মীরা বৈধতা পাবেন : মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২১ দুপুর ১১:১১

মালদ্বীপে অবস্থানরত অবৈধ সব বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এছাড়া মালদ্বীপ থেকে প্রবাসীরা যেন সহজে দেশে টাকা পাঠাতে পারেন সেজন্য একটি ব্যাংকের শাখা মালদ্বীপে খোলার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভা করেন মন্ত্রী ইমরান আহমদ। এ সময় তিনি এসব কথা জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আপনাদের জন্য সমঝোতা স্মারক করা হচ্ছে। ফলে, মালদ্বীপে বাংলাদেশ থেকে কর্মী আসা-যাওয়া করবে। আশা করি, মালদ্বীপে যত অবৈধ বাংলাদেশি আছে সবাই বৈধতা পাবেন। দেশে টাকা পাঠাতে যে সমস্যা সেটার জন্য আমি দেশে গিয়ে যেকোনো একটি ব্যাংকের শাখা যেন এখানে করা হয় তার ব্যবস্থা করব। 

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে বর্তমানে দেশটি সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে ঢাকা ও মালের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি সই হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দূতালয়ের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, মালদ্বীপে প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি আলহাজ্ব মোহাম্মদ সোহেল রানা, মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ী আহমেদ মুক্তাকী, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর-সহ বিভিন্ন অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির