চীনের উপহারের আরও ৬ লাখ টিকা ঢাকায়
চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। সিনোফার্মের এসব টিকা নিয়ে রোববার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ দুটি উড়োজাহাজ ঢাকায় পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসান। তিনি জানান, আজ বিকাল পাঁচটা ২৯ মিনিট এবং পাঁচটা ৩৩ মিনিটে টিকা নিয়ে উড়োজাহাজ দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান, টিকা বহনকারী বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান সাড়ে পাঁচটার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে টিকা কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়। বাংলাদেশ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগ পর্যন্ত এসব টিকা এভাবে সংরক্ষণ করা হবে।
এর আগে সকালে টিকা নিয়ে দুটি সি-১৩০জে বিমান ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। শনিবার রাতে চীনে যায় বিমান বিমান দুটি।
গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।
গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন