ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জাল ভোট-অনিয়মের অভিযোগে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ৪:১৫

টাঙ্গাইলের ভুঞাপু‌রে জাল ভোটসহ অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গ এ‌নে এক বি‌দ্রোহী প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছে। রোববার (২৬ ডি‌সেম্বর) দুপু‌রে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী আনারস প্রতী‌কের আ‌মিনুল ইসলাম আ‌মিন ভোট বর্জনের ঘোষণা দেন। এই ইউ‌নিয়‌নে নৌকা প্রতীকে নির্বাচন কর‌ছেন ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. দুলাল হো‌সেন চকদার। 

বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম সাংবা‌দিক‌দের ব‌লেন, নির্বাচ‌নে সকা‌লের দি‌কে সুষ্ঠুভা‌বে ভোট গ্রহণ হ‌লেও প‌রে পরা‌জিত হওয়ার আশঙ্কায় কে‌ন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সহায়তায় ব‌হিরাগত‌দের নি‌য়ে জোরপূর্বক ভোট প্রদান, কেন্দ্র দখল, প্রভাব বিস্তার ক‌রে নৌকায় ভোট নেয়া হ‌চ্ছে। অ‌নিয়‌মের ‌বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা, ম‌্যা‌জি‌স্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌কে জানানো হ‌লেও কোন ব‌্যবস্থা নেয়‌নি। 

তি‌নি আরো বলেন, প্রহস‌নের নির্বাচ‌নে ভোট কারচু‌পির ঘটনায় সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। কে‌ন্দ্রে আনার‌স প্রতী‌কের এ‌জে‌ন্টের বের ক‌রে দি‌য়ে জাল দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে পরব‌র্তিতে যা‌তে আনারস প্রতী‌কে যারা নির্বাচন ক‌রে‌ছে তা‌দের নিরাপত্তা ও তা‌দের বা‌ড়ি ঘর নিরাপত্তার জন‌্য প্রশাস‌নের প্রতি জোর দাবী জানাই। 

এ বিষয়ে উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার নাজমা সুলতানা ব‌লেন, ওই বি‌দ্রোহী প্রার্থীর কোন লি‌খিত অ‌ভি‌যোগ পাই‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে। 

এ‌ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান গণমাধ্যমকর্মীদের জানান, রিটার্নিং কর্মকর্তার বরাবর কোন আবেদন দেয়া হয়েছিল কি না তা জেনে ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে