লঞ্চের মালিক-মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ আগুনে প্রাণহানির ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চটির মালিক হাম জালাল শেখসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নৌ আদালত। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ অধিদপ্তরের করা মামলার আবেদনের প্রেক্ষিতে নৌ আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জয়নাব বেগম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে নৌ অধিদপ্তরের মুখ্য ইন্সপেক্টর শফিকুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন নৌ আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (প্রসিকিউটর অফিসার) বেল্লাল হোসাইন। তিনি বলেন, লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন আসার পর ইন্সপেক্টর শফিকুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে।
জামান / জামান
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট