ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ১১:১৫

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) গ্রেফতারের বিষয়টি র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

এর আগে অগ্নি দুর্ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মাঝনদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ৭২ জনকে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে।

জামান / জামান

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি