ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুড়িল থেকে বাণিজ্যমেলা পর্যন্ত চলবে ৩০ বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ৩:২৯

প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে বসতে যাচ্ছে ২০২২ সালের বাণিজ্যমেলা। নবনির্মিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে শুরু হবে এ মেলা। আগতদের সুবিধার্থে কুড়িল ফ্লাইওভার থেকে মেলা পর্যন্ত চলবে বিআরটিসির বাস।

এসব বাসের ন্যূনতম একটা ভাড়া থাকবে। এতে সহজেই কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলাতে যেতে পারবেন দর্শনার্থীরা।

কুড়িল থেকে বাণিজ্যমেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গণের দূরত্ব অনেক। তবে যাতায়াতের জন্য যানবাহনের সংখ্যা কম। কুড়িল থেকে গাউছিয়া পর্যন্ত কিছু বিআরটিসি বাস চলাচল করলেও তা পর্যাপ্ত নয়। ফলে মেলা প্রাঙ্গণে যাতায়াত কষ্টসাধ্য জনসাধারণের জন্য। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বাণিজ্যমেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্রে বিআরটিসির বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মাসব্যাপী এই রুটে বিআরটিসির ৩০টি বাস চলাচলের জন্য চিঠি দিয়েছিলো রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। পরে বিটিআরসির পক্ষ থেকে তার অনুমোদন দেওয়া হয়।

ইপিবি’র সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলাকে কেন্দ্র করে বিআরটিসির ৩০টি বাস থাকবে। তবে বিআরটিসির চেয়ারম্যান বলেছেন প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

এমএসএম / এমএসএম

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু