রামপুরায় বাসে অগ্নিসংযোগ : মূল হোতাসহ গ্রেফতার ৪
রামপুরায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। এ ঘটনার মূল হোতা মনিরসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিকভাবে র্যাব মনিরের তিন সহযোগীর নাম জানায়নি। বুধবার (২৯ ডিসেম্বর) র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লা ও রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকি তিনজনের পরিচয় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ ৮-১০ বাসে আগুন দেয়া হয় এবং ভাংচুর করা হয়। ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি ও রামপুরা থানায় একটি মামলা করে।
জামান / জামান
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট