সাহেদের পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ, চার্জশিট অনুমোদন
আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ ডিসেম্বর) কমিশন থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে ও আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ অর্জন করে দখলে রেখেছেন, যা তদন্তে উঠে এসেছে।
এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর তিনি তা জমা না দেওয়ায় এর ধারাবাহিকতায় অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর তার বিরুদ্ধে গত বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক।
পরে কমিশনের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী মামলাটির তদন্ত করে সম্প্রতি দুদকের প্রতিবেদন দাখিল করলে বুধবার এর অভিযোগপত্র অনুমোদন করা হয়।
শাফিন / শাফিন
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ