গ্যাস পাইপ লিকেজ থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ড
গ্যাস পাইপের লিকেজ থেকে সচিবালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে আগুন লেগেছিল। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ে ক্লিনিকের পেছনে গণমাধ্যমকেন্দ্রের সামনে উত্তর দিকের দেয়ালে এই আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুপুরের দিকে প্রথমে কয়েকজন সাংবাদিক গণমাধ্যমকেন্দ্রের সামনের বাগানের দেয়ালের একটি অংশে আগুন জ্বলতে দেখেন। সচিবালয় ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে সেখানকার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এর পরই গণপূর্ত, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের লোকজন ঘটনাস্থলে আসেন।
সংশ্লিষ্টরা জানান, এখানকার মাটির নিচ দিয়ে ক্যান্টিনের গ্যাসের পাইপ গেছে। সেই পাইপ লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। কোনোভাবে আগুনের সংস্পর্শ পাওয়ায় সেখানে আগুন জ্বলাছিল। আগুন জ্বলার কারণে দেয়ালের কিছু অংশ গরম হয়ে যায়।
সচিবালয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন লেগেছিল। আমরা এসেই আগুন নিভিয়ে ফেলেছি। কোনো ক্ষতি হয়নি। গ্যাসের লোকজন ডাকা হয়েছে, তারা লিকেজ পাইপ মেরামত করে দেবেন।
শাফিন / শাফিন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ