ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৩ দিন সারাদেশে গ্যাস সরবরাহ ব্যাহত হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১:৫৯

সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না, যে কারণে আজ সোমবার (১৪ জুন) থেকে আগামী ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যাহত হবে। সে কারণে তিন দিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে। সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (উত্তর) ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। 

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি নামাতে পারবে না তারা। এজন্য ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা