বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমূর আলমকে অব্যাহতি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশিত হয়ে জানানো হচ্ছে, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য পদ থেকে আপনাকে (তৈমূর আলম) প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, দল থেকে আমাকে কিছু জানায়নি। তবে আমি মনে করি যদি এটা সত্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি সবার তৈমূর। গণমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাব। আমার ভাগ্যের মালিক আল্লাহ।
এর আগে গত ২৬ ডিসেম্বর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল।
জামান / জামান
সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না
সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ
সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি
মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের
জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন