ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-১-২০২২ রাত ১০:১৮
সাবেক মন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ ধানমন্ডি থানায় জিডি মুরাদের বিরুদ্ধে তার  স্ত্রীর জিডি। জিডি নং-৩৩৪ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তিনি ফোন করে তাকে নির্যাতন-প্রাণনাশের হুমকির অভিযোগ জানান। বিকাল চারটায় জিডিট এন্ট্রি করা হয়েছে। জিডির  তদন্ত অফিসার এসআই রাজিবুল হোসেন রাজু। সন্ধ্যায়  ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি সকালের সময় কে নিশ্চিত করেন।
 
ওসি ইকরাম আলী মিয়া বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ধানমন্ডি ২৮,পুরাতন ২৬ সে ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এ জিডি করেন। ওসি আরো বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরএম ফয়জুর রহমান জানান, সাবেক মন্ত্রী মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করে একটি অভিযোগের কথা জানান। এরপর তার বাসায় থানা পুলিশ যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ করার জন্য মুরাদের স্ত্রী থানায় এসেছিলেন। ধানমন্ডি থানার ওসি বলেন  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। 
 
ধানমন্ডি জোনের এসি আব্দুল্লাহ আল মাসুম সকালের সময় কে যা বললেন তিনি বলেন আমরা মুরাদের স্ত্রীর জিডির বিষয়টি জেনেছি বিস্তারিত আগামীকাল ডিএমপি পুলিশের মিডিয়া বিভাগ হয়তো সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে বিষয়টি আরো পরিষ্কার করে বলা হতে পারে। 

এমএসএম / এমএসএম

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপিল বিভাগে কী ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

আবুল কালাম আযাদের আপিল প্রশ্নে শুনানি মুলতবি

হাইকোর্টে বিদিশার জামিন

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল