ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মেক্সিকোতে গাড়ি থেকে ১০ মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ১০:৩২

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমগুলো বলছে, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে কে বা কারা একটি গাড়ি ফেলে যায়। মাজদা এসইউভি ওই গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়।

পরে মধ্যাঞ্চলীয় এই প্রদেশটির গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তার ভাষায়, ‘অভিযুক্ত দু’জন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল। এছাড়া নিহতদের দেখে মনে হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা মেক্সিকোতে বেড়েই চলেছে। এছাড়া জাকাতেকাস প্রদেশেও এ ধরনের ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। এর পাশাপাশি উত্তর আমেরিকার এই দেশটিতে প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অনেক সময় ক্ষমতা ও স্বার্থ টিকিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র দলগুলোও একে অন্যের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

এমএসএম / এমএসএম

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান