ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

টাকার জন্য রোগী বের করে দেওয়া সেই হাসপাতাল মালিক আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ৩:৪৫

টাকা দিতে না পারায় এনআইসিউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে চিকিৎসাধীন দুই জমজ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ ওঠা শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে আটক করেছে র‍্যাব। শুক্রবার গোলাম সারওয়ারকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।   

গতকাল সন্ধ্যায় অভিযোগ পাওয়া যায় শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে বিল দিতে না পারায় এনআইসিউতে চিকিৎসাধীন দুই শিশুকে বের করে দেওয়া হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুর একজনের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর নাম আহমাদ, বয়স ৬ মাস। আরেক শিশু আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই দুই শিশুর মা আয়েশা বেগম গতকাল বলেছিলেন, ১ জানুয়ারি বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়লে তাদের দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি। সেখানে আইসিইউ না থাকায় পরের দিন দালাল কম টাকায় ভালো চিকিৎসার কথা বলে শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে নিয়ে যায়। 

তিনি বলেন, ওই হাসপাতালে ৭২ ঘণ্টায় ১ লাখ ২৬ হাজার টাকা বিল আসে। আমি গরীব মানুষ, এত টাকা দিতে পারব না জানালে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে মারধর করে। তাদের পায়ে ধরলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। ৪০ হাজার টাকা দেওয়ার পর অসুস্থ বাচ্চাসহ আমাকে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে ফার্মেসিতে থাকা ওষুধের টাকা নেওয়ার জন্য শাহিন নামের একজনকে আমার সঙ্গে ঢাকা মেডিকেলে পাঠায়। আসার পথে আমার ছেলে আহমেদ মারা যায়। আমার সঙ্গে কেউ নেই, আমি একা। আমার ছেলে হত্যার বিচার চাই। 

ওই হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে আটকের বিষয়ে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না