ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১৯ জুন থেকে ফের টিকাদান শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২১ রাত ২:৬

দেশে ক‌রোনার প্রথম ডো‌জের টিকাদান কার্যক্রম ১৯ জুন থেকে ফের শুরু হচ্ছে। টিকা গ্রহণের জন্য আগে যারা নিবন্ধন ক‌রে‌ছেন তা‌দের অগ্রাধিকার ভি‌ত্তি‌তে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা প্রদান করা হ‌বে।

সোমবার (১৪ জুন) রাজধানীর মহাখালীর বি‌সি‌পিএস অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তি‌নি জানান, বাংলাদেশকে মোট ১১ লাখ ডো‌জ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন। এর মধ্যে ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য দিয়েছে চীন। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের পাঁচ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়া যাবে।

এছাড়া ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা এসেছে বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে। কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দেবে। শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেশে আসবে।

এদিকে সিনোফার্মের এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা