ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বৃষ্টি আর যানজট ভোগান্তিতে অফিসগামী মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ১১:৫০

বৃষ্টি দিয়ে শুরু আষাঢ়ের প্রথম সকাল। সেই সঙ্গে ঢাকার সড়কে বৃষ্টিকেন্দ্রিক যানজট। যে কারণে রাজধানীবাসীর দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর যানজটের ভোগান্তি দিয়ে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে সহসাই থামছে না আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টির কলতান। সারাদিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। 

আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন শহিদুল ইসলাম নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, অফিস যাওয়ার ঠিক আগ মুহূর্তে শুরু হয়েছে বৃষ্টি। তাই বাধ্য হয়ে ছাতা মাথায় বের হয়েছি। কিন্তু সড়কে এসে দেখছি বৃষ্টির কারণে শত শত মানুষ বাসে ওঠার জন্য অপেক্ষা করছেন। সড়কজুড়ে যানজট কিন্তু কোনো বাসে ওঠাই যাচ্ছে না। প্রায় সব বাসের দরজা আটকানো। ফলে মাঝপথে অপেক্ষা করা কোনো যাত্রী বাসে উঠতে পারছে না। তাই বৃষ্টি মাথায় নিয়ে সড়কে অপেক্ষা করতে হচ্ছে।

অপেক্ষমান আরেক যাত্রী মোতাসিম বিল্লাহ বলেন, বৃষ্টি মাথায় নিয়ে সড়কে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু বাসের দরজা আটকানোর কারণে ওঠা যাচ্ছে না। অন্যদিকে বৃষ্টি আর যানজটের ভোগান্তি, সব মিলিয়ে আজ সকালে যারা কাজে বের হয়েছেন তাদের সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

অন্যদিকে ঢাকার সড়ক পরিস্থিতির আপডেট নিয়ে ট্রাফিক অ্যালার্ট নামক জনপ্রিয় ফেসবুক গ্রুপে বৃষ্টি আর যানজট নিয়ে অনেকেই বিভিন্ন পোস্ট করে ভোগান্তির কথা জানিয়েছেন।

উত্তরা থেকে টঙ্গী যাওয়ার কথা উল্লেখ করে একজন তার পোস্টে লিখেছেন, প্রায় ৪৫ মিনিট ধরে বসে আছি যানজটে। গাড়ি একটুও এগোচ্ছে না, বৃষ্টি আর যানজট একসঙ্গে চলছে।

এদিকে সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  বলেন, আজ সকাল ৬টার পর রাজধানীসহ ঢাকার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয়তো একটানা হবে না, কিন্তু থেমে থেমে সারাদিনই বৃষ্টি ভোগাতে পারে রাজধানীবাসীকে।

তিনি জানান, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ মাত্রা আজ ও কাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা