ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ভাসানটেকে ককটেল বিস্ফোরণ : বিএনপির ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ২:৩৮

২০১৩ সালে বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ভাসানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দলটির ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১০ জানুয়ারি) ঢাকার ৯নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপির ১৪ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল, আজাদ, বকুল হোসেন, নজরুল ইসলাম, নাডু জামান, আব্দুল কালাম, জিলাফি বাচ্চু, বিকু জামান, জলিল ইসলাম, ফিরোজ, শামীম, কালা বাচ্চু, আলতাফ হোসেন ও সিরাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওবাদুল হক ও কারিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৩ সালে বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের সময় আসামিরা ভাসানটেক মোড়ে নাশকতা সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামিরা বিএনপির নেতাকর্মী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালে ২৬ নভেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের সময় আসামিরা ভাসানটেক থানার ভাসানটেক মোড়ে নাশকতা সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভাসানটেক থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ভাসানটেক থানার উপ-পরিদর্শক এবিএম আসাদুজ্জামান। মামলায় বিভিন্ন সময় ১০ জন আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের চারজন আদালতে সাফাই সাক্ষী দেন।

জামান / জামান

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট