ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাইপ্রাসে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১১:২০

ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূকম্পনটি আঘাত হানে বলে জানা গেছে। ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় ফিলিস্তিন, তুরস্ক, মিসর, গ্রিস, ইসরাইল ও লেবাননেও।

ভৌগোলিক অবস্থানের কারণে সাইপ্রাস তুলনামূলক কম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই ধরনের শক্তিশালী ভূমিকম্প খুব হওয়ার নজির রয়েছে দেশটিতে। এর আগে ১৯৯৬ সালে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। সেসময় দুইজন নিহত হয়েছিলেন। তারও আগে ১৯৫৩ সালে দেশটির পাফোস অঞ্চলে ভূমিকম্পে মারা যান ৪০ জন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

সূত্র: এএফপি, এনডিটিভি

শাফিন / শাফিন

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত