ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কারা অধিদফতরে দুর্নীতি

দুই ডিআইজি প্রিজন্সসহ ৫ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১২:৩৬

কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা ও ময়মনসিংহের দুই ডিআইজি প্রিজন্সসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

এরই মধ্যে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেনের জিজ্ঞাসাবাদ শেষ করেছে বলে জানা গেছে। এছাড়া কারা সদর দফতরের সাবেক আইজি প্রিজন্স আশরাফুল ইসলাম ও সাবেক অতিরিক্ত আইজি প্রিজন্স মো. ইকবাল হাসান, জামালপুর জেলা কারাগারের জেলার আসাদুর রহমান ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামানকেও জিজ্ঞাসাবাদ করার কথা রযেছে। এর আগে গত ৬ জানুয়ারি তাদেরকে তলব করে সদর দফতরের কারা মহাপরিদর্শক বরাবর নোটিস দেয় দুদক।  

নোটিসে অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা ও লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

জামান / জামান

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলা: হানিফসহ ৪ জনের রায় যেকোনো দিন

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা