ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২১ বিকাল ৭:২৯

করোনাভাইরাসে আরও ৫০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ১৩ হাজার ২২২ জনের। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন। মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন। 

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯৫৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৬৫টি। এখন পর্যন্ত ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৫৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং নারী ২০ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৫০৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭১৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ২৬ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা