ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অদৃশ্য শক্তি হয়ে আইভীর পাশে থাকব : তৈমূর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১-২০২২ রাত ৮:২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাড়িতে গেছেন বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে মিষ্টি নিয়ে উপস্থিত হন।

এ সময় আইভীকে পাশে বসিয়ে তৈমূর আলম খন্দকার বলেন, পুনরায় নির্বাচিত হওয়ায় আইভীকে আমি স্বাগত জানাই। তার সঙ্গে আমার সম্পর্কটা আধ্যাত্মিক এবং আন্তরিক। আইভীর পেছনে আমি সবসময় আছি। সে যখন যেখানে থাকবে আমি অদৃশ্য শক্তির মতো তার পাশে থাকব। এ কথা বলে তিনি আইভীর মাথায় হাত রাখেন।

এর আগে রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চাচার (তৈমূর আলম খন্দকার) বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

নির্বাচনের প্রচারণা চলাকালে আইভী বিভিন্ন সময়ে তৈমূর আলমের সঙ্গে তার চাচা-ভাতিজীর সম্পর্ক বলে জানিয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও নির্বাচনী মাঠে দুজন কেবল একে অপরের প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেছিলেন তৈমূর।

জামান / জামান

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার