ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তৈমূর-কামালকে বিএনপি থেকে বহিষ্কার 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১০:৫৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আরেক ‍আদেশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ‍এটিএম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, আমি কোনো চিঠি পাইনি। তবে যদি বহিষ্কার করা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই।

অন্যদিকে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চিফ এজেন্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এটিএম কামালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নেয়ায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আর তার চিফ এজেন্ট হিসেবে কাজ করেছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

জামান / জামান

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার