অমির ২ সহযোগী গ্রেপ্তার
চিত্রনায়িকা পরীমনিকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগীকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। এরপর এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় অমি ও তার দুই সহযোগীকে আসামি করা হয়। গ্রেপ্তার দুই জন হলেন- বাছির ও মশিউর মিয়া। বুধবার (১৬ জুন) দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজিজুল হক মিয়া বলেন, দক্ষিণখান থানাধীন আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তুহিন সিদ্দিকী অমির। সে প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা বাছির ও মশিউর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার (১৫ জুন) রাতে ঢাকা জেলা পুলিশ এসে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর ঢাকা জেলা পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় বাছির ও মশিউর মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি পাসপোর্ট অ্যাক্টে করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি তুহিন সিদ্দিকী অমির হলেও এর পরিচালনার দায়িত্ব ছিলেন বাছির ও মশিউর মিয়া। তাদের মধ্যে একজন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও অন্যজন মার্কেটিং ডিরেক্টর।
মামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিশেষ কোনো অনুমতি ছাড়া একটি লোক বা একটি প্রতিষ্ঠানের কাছে এতগুলো পাসপোর্ট থাকা বেআইনি কাজ। সে কারণেই তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় আসামি অমি নিজেও। যেহেতু অমি অন্য একটি মামলায় গ্রেপ্তার আছে তাই এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা