ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোহাম্মদপুরে মাদকদ্রব্য বেচা-কেনার দ্বন্দ্বে আমির হোসেনকে হত্যা, র‍্যাবের হাতে গ্রেফতার ২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ৩:২৫

রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় আমির হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-২। গত শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড এলাকায় রাতে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী পূর্বশত্রুতার জেরে আমির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের দোকানদার আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর ভগ্নিপতি মো. সাইদুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন, যার নং ১৩১।

অনুসন্ধানে জানা যায়,  ৫-৬ মাস আগে আমির হোসেনের সাথে মাদকদ্রব্য (গাঁজা) বেচা-কেনা নিয়ে ঝামেলা সৃষ্টি হয় হুমায়ুন কবিরের। একই জায়গায় দুজনার মাদক বিক্রি হবে, স্থান জাতীয় শহীদ মিনারের আশপাশে, জায়গাটি খুবই লাভজনক। তাই আমির হোসেনকে শেষ করে দিলেই হুমায়ুন কবির সেখানে লোক দিয়ে ব্যবসা করাবে। এই চিন্তা থেকেই মূলত আমিরকে খুন করা হয়। আমিরকে রায়েরবাজার আনা হয় তারই বন্ধু ফালানকে দিয়ে। ফালান অল্প কিছুদিন আগেও র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। তাই কৌশলে কিছু টাকার বিনিময়ে ফালানকে দিয়ে ফোন করিয়ে রায়েরবাজারে আনা হয় আমিরকে। 

মাদকদ্রব্যর হটস্পট এখন রায়েরবাজার। রায়েরবাজারের আজিজ খান রোডে সারারাত মাদক বেচা-কেনা হয়ে থাকে। এরমধ্যে উল্লেখযোগ্য স্থান হচ্ছে আজিজ খান রোড চিতার গল্লি, রায়েরবাজার কৃষি মার্কেট, রায়েরবাজার বেড়িবাঁধ, রায়েরবাজার সিটি কর্পোরেশনের কাঁচাবাজার মার্কেটের ছাদ, রায়েরবাজার মেকাপ খান রোড ও পুলপাড় বটতলা বালুর মাঠ।

র‍্যাব সূত্রে জানা গেছে, এ ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায়  র‍্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৩ জানুয়ারি) র‍্যাব-২-এর একটি অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এজাহারভুক্ত ঘাতক পলাতক আসামি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-২-এর অভিযানিক দলটি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারের আজিজ খান রোড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুমায়ুন (২৭), পিতা আবুল কালাম, জেলা ভোলা এবং মোছা. স্বপ্না বেগম (৩২), পিতা জালাল উদ্দিন, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আটককৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে সকালের সময়কে অবহিত করেন র‍্যাবের এএসপি ফজলু হক।

জামান / জামান

আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

বর্বরোচিত হামলায় অঙ্গহানি হওয়া শিশু নেয়ামুলের পুরুষাঙ্গ প্রতিস্থাপন ও স্বাভাবিক জীবনে ফেরা

আবু সাইদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দুপুরে

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ