শর্তসাপেক্ষে বঙ্গভ্যাক্সের টিকা মানবদেহে পরীক্ষার অনুমোদনের সিদ্ধান্ত
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি পাওয়ার আগে তাদের কিছু শর্তপূরণ করতে হবে। বুধবার (১৬ জুন) বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সরাসরি অনুমতি দেয়া হয়েছে বলা যাবে না, তবে শর্ত দেয়া হয়েছে। ভুলত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেয়া হবে। বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। এজন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসির কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি গ্রুপ। কিন্তু এরপর এ টিকা নিয়ে বিশেষ কোনো অগ্রগতির খবর আর আসেনি।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন