অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি
অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ ইসলামী ব্যাংক চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তরুণ, দক্ষ ও সৃজনশীল লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। আল-আরাফাহ ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত। প্রতিষ্ঠানটি কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাওয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি/এক্সিকিউটিভ অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : প্রার্থীকে গণিত, পরিসংখ্যান, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিকস, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, আইন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ/এমবিএম/ মাস্টার্স পাস হতে হবে। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইসিটি স্কিল ও এমএস অফিসের কাজ সম্পর্কে জানা শোনা থাকতে হবে। পরিশ্রমী, সেলফ ড্রাইভেন ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হবে। প্রথম এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এরপর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে পদোন্নতি পাবেন।
আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি, ২০২২।
জামান / জামান
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা
পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬
রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬
পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬
সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা
অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬