করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন প্রধান বিচারপতি
করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্যে যান প্রধান বিচারপতি। এর আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতালটির ভিআইপি কেবিনে সস্ত্রীক চিকিৎসা নেন প্রধান বিচারপতি।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়লে এই ভাইরাসে আক্রান্ত হন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। অধস্তন আদালতের ৩৬ জন বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২৫ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে গত ১৯ জানুয়ারি থেকে উচ্চ আদালতের বিচারকাজ ভার্চুয়ালি চলছে। নিম্ন আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে ও ভার্চুয়ালি দুই ভাবেই চলছে।
নতুন বছরের শুরু থেকেই দেশে ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষত এক সপ্তাহ ধরে সংক্রমণ বেড়েই চলেছে।
গত ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর করেছে সরকার।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা