ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পুলিশ সদস্যদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ৩:৪১

পুলিশ সদস্যদের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বাহিনীটিকে শক্তিশালী ও বিশ্বমানের করে গড়ে তুলতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২২-এর সমাপনী অধিবেশনের মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। আমরা ৮২ হাজার জনবলের পুলিশ বাড়িয়েছি। নতুন ইউনিট হিসেবে নৌপুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, সিটিটিসি ও এটিইউসহ যখন যেটা প্রয়োজন ছিল তখন আমরা তা পূরণ করেছি।

তিনি বলেন, যৌক্তিক দাবিদাওয়া আলোচনার মাধ্যমে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধিতে যা যা প্রয়োজন আমরা সব কিছুই করব। এ ছাড়া অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। দেশের পুলিশ কর্মকর্তারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তারা আরো সুন্দরভাবে কাজ করবেন। বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে জঙ্গি দমন, সন্ত্রাস দমনে বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট