খালেদার জন্ম তারিখ নিয়ে নতুন ইস্যু তৈরি করছে সরকার
খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে সরকার নতুন ইস্যু সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 'ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উপলক্ষে' এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়, বাংলাদেশের কারো বয়স ঠিক নেই। দেশের ১২ কোটি লোকেরই সঠিক কোনো জন্ম তারিখ নেই। দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত সরকার জনগণের দৃষ্টি আড়াল করতে এ ধরণের নতুন ইস্যু সৃষ্টি করছে।
খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে মামলা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের সময়ে বাপ-মায়েরা বয়স ঠিক করতেন না, বয়স ঠিক করতেন স্কুলের হেডমাস্টার। আমরা যারা লেখা-পড়া করার সুযোগ পেয়েছি, আমাদের বয়স ঠিক করতেন হেডমাস্টার। তাই মামলাটা যখন হাইকোর্টে গেল তখন বিচারপতিদের প্রথম দিনই এটাকে ডিসমিস করা উচিত ছিল।
তিনি বলেন, বিচারপতির প্রথমেই বলা উচিত ছিল-এসব ফালতু কিছু দেখার জন্য হাইকোর্ট সৃষ্টি হয় নাই। আপনারা এটা কী করছেন বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তার নেত্রীকে আপনারা অপমান করছেন। তাই এখন বিএনপির উচিত হবে সবাইকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতিকে ঘেরাও করা। কারণ সবাইকে নিয়ে আন্দোলন করা ছাড়া আমাদের কারো মুক্তি নেই।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, বিকল্পধারার চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী প্রমুখ বক্তব্যে রাখেন।
প্রীতি / প্রীতি
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'