ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ১১:২২

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলের একটি মহাসড়কে একটি যাত্রীবোঝাই গাড়ি উল্টে গেলে ও পরে সেটি সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত ওই মহাসড়কে শনিবার এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কটি গুয়ানাজুয়াতো প্রদেশের সঙ্গে জালিসকো প্রদেশের সংযোগ করেছে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরেই সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে ধাকেন।

জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে মোট ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এছাড়া আহত এক ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান প্রাণ হারান।

শাফিন / শাফিন

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী