বিএনপি গর্তে, জামায়াত পালিয়েছে, জাতীয় পার্টি নেই
আওয়ামী লীগের নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'বিএনপি এখন গর্তে ঢুকে গেছে, জামায়াত পালাইছে আর জাতীয় পার্টি নেই। এখন আমরা আমাদেরই শত্রু। তাই সতর্ক থাকতে হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য দলের কোনো ক্ষতি করা যাবে না।'
বুধবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ দেশটাকে পাল্টে দিয়েছে। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা নিজেরাই নিজেরাই খোঁচাখুঁচি করি। কিন্তু নৌকা ছাড়া কোনো চিন্তা করার সুযোগ নাই। শেখ হাসিনাকে হতাশ করা যাবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হলে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না। ফলে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। নৌকাকে পরাজিত করা যাবে না। নৌকার সঙ্গে বেঈমানি করতে দিবো না।
বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনোয়ারুল ইসলাম মাসুদ এবং আরও অনেকে।
প্রীতি / প্রীতি
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত