ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সবার দোয়ায় সুস্থ হয়েছি, আপিল বিভাগে প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ১:৩

করোনামুক্ত হয়ে বিচার কাজে ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (৩০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে।

আপিল বিভাগে বিচারকাজের শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, মাই লর্ড আপনি সুস্থ হয়েছেন, বিচারকাজে ফিরে এসেছেন, এতে আমাদের ভালো লাগছে। আমরা আপনার সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছি।এ সময় সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, আমরা আপনার সুস্থতার জন্য দোয়া করেছি।

তখন প্রধান বিচারপতি বলেন, আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়েছি। এ সময় সবাইকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। এরপর আপিল বিভাগের কার্যতালিকা অনুযায়ী বিচারকাজ শুরু হয়।

১৯ জানুয়ারি রাত থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগের দিন (১৮ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এরপর গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনা মুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেছেন।

শাফিন / শাফিন

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ