ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আবু ত্ব-হা আদনানকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২১ রাত ৮:৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের কথা আমরা শুনেছি। সে কোথায় কীভাবে আছে, পুলিশ অনুসন্ধান করছে। তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা অবশ্যই এর ক্লু উদ্ধার করব।

বুধবার গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ও ব্যাটালিয়ান আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচ-কাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবু ত্ব-হা গত ১০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বার ও রিসোর্টে আইন-শৃঙ্খলার অবনতি সম্পর্কে তিনি বলেন, বার ও রিসোর্ট যাই হোক আইশৃঙ্খলার অবনতি হলেই সেখানে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রামক সংক্রান্ত আইনের বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-বিজিবি, আনসার সেভাবেই দায়িত্ব পালন করছে।

এর আগে মন্ত্রী সোয়া ১০টায় প্রশিক্ষণ একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান বিপি, ওএসপি, এনডিসি ও পিএসসি অভ্যর্থনা জানান।

পরে মন্ত্রী একটি খোলা গাড়িতে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থীদের উদ্যেশে বক্তব্য দেন। এ সময় তিনি আনসারদের দেশের আইনশৃঙ্খলায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করার জন্য প্রসংশা করেন।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা