জুলাই থেকে ফের গণটিকা দেয়া শুরু
সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকে ফের গণটিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে প্রধনমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ড. আহমদ কায়কাউস বলেন, ভ্যাকসিনের জন্য আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি। যেখান থেকে পেয়েছি, তুলনামূলক কম মূল্যেই পেয়েছি। আরও পেতে দিনরাত চেষ্টা করে যাচ্ছি। কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেরাও উৎপাদনের চেষ্টা করছি। আমরা এই ভ্যাকসিনের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। কারো দয়া চাই না, কিনেই নিতে চাই। আশা করছি জুলাই থেকে সাধারণ পর্যায়ে টিকাদান শুরু করতে পারব।
এ সময় লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, পুরো দেশ একসঙ্গে লকডাউনের সম্ভাবনা নেই। সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন করা হবে।
মুখ্য সচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ-পরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন