শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত
জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার গালিব আমিদ।ব্যারিস্টার কায়সার কামাল জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশের ওপর আদালত ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছেন।
আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয় এবং এমপিও ভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামে নামকরণের জন্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহী বোর্ডের কাছে পত্র পাঠায়।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আদালত এ আদেশ দেন।
শাফিন / শাফিন
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ