ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এনটিভি পরিচালক আশফাকসহ দুজনকে দুদকে জিজ্ঞাসাবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ১১:১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর ভাতিজা ও এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদসহ দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা গেছে। 

অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন। গত সপ্তাহে তাদের তলব করে চিঠি দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন। আশফাক উদ্দিন আহমেদ ছাড়া অপর ব্যক্তি হলেন ব্যবসায়ী নাঈম উদ্দিন আহমেদ। তাদের দুইজনের বিরুদ্ধেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
 
২০১৯ সালের ১৩ মে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও  অবৈধভাবে দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোসাদ্দেক আলী ফালু ও আরএকে গ্রুপের এমডিসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলার সূত্র ধরেই তাদের এই জিজ্ঞাসাবাদ বলে জানা গেছে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট