ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গৃহকর্মী নিয়োগে পিবিআইয়ের ৬ সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২২ সকাল ৮:৪৭

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ছয়টি সুপারিশ তুলে ধরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধানমন্ডির এক বাসায় গৃহকর্মীর হাতে জোড়া খুনের একটি মামলার তদন্ত শেষে এসব সুপারিশ তুলে ধরে সংস্থাটি। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।

অনেক ক্ষেত্রে ভয়ংকর অপরাধী গৃহকর্মী সেজে ঢুকে পড়ছে বাসায়। চুরি হচ্ছে মূল্যবান জিনিস। অনেক ক্ষেত্রে গৃহকর্মীর হাতে প্রাণ যাচ্ছে গৃহকর্তার। এমন কিছু ঘটনা আমলে নিয়ে কাজের লোক নিয়োগের ক্ষেত্রে পিবিআই এই ছয় সুপারিশ দিয়েছে।

সুপারিশগুলো হলো-

১. নিয়োগের আগে নাম-ঠিকানা যাচাই করতে হবে।

২. জাতীয় পরিচয়পত্রের কপি নিতে হবে।

৩. অপরিচিত কাউকে হঠাৎ বাসায় কাজের লোক হিসেবে না নেয়া।

৪. দীর্ঘদিনের কাজের লোককে অতিরিক্ত বিশ্বাস না করে তার দিকে সতর্ক নজর রাখা।

৫. মোবাইল নম্বরে কল দিয়ে যাচাই করা।

৬. মোবাইলে ছবি তুলে রাখা।

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে এ ছয়টি বিষয় বিবেচনার তাগিদ দেন পিবিআই অর্গানাইজড ক্রাইমের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, ভয়ংকর অপরাধীরা গৃহকর্মী সেজে বাসা বাড়িতে কাজ নেন। পরে ধর্ষণ এমনকি হত্যার মতো অপরাধও সংঘটিত হয়ে থাকে তাদের মাধ্যমে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট