হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার নিয়ে মামুন আজিম ও আরো বেশিকিছু ব্যক্তির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিএসইসি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মামুন আজিম এবং অন্যদের মাধ্যমে শেয়ার লেনদেনের ক্ষেত্রে অবৈধ, বেআইনি ও অসৎ কর্মকাণ্ডের বিষয়ে উত্থাপিত অভিযোগ হাইকোর্টের নির্দেশে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছে বিএসইসি। এক্ষেত্রে অভিযুক্তরা শেয়ার লেনদেনের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে কিনা সেটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হককে প্রধান করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ব্যবস্থাপক মো. মাসুদ খান।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের পরিচালক আজিম উদ্দীন আহমেদের ছেলে। গত বছর মামুন আজিম তার বোন ফারজানা আজিমকে শেয়ার উপহার দিয়েছিলেন। এ শেয়ার উপহার দেয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়।
শাফিন / শাফিন
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
Link Copied