ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমান ব্যাংক লুটপাটের হোতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৭:৪৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ব্যাংক লুটপাটের ‘হোতা’ হিসেবে আখ্যায়িত করেছেন সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউর রহমান সংবিধান বুটের তলায় পিষ্ট করে জঞ্জালের রাজনীতি শুরু করেছিলেন মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক লুটপাটের হোতা জিয়াউর রহমান। তার আমল থেকেই ব্যাংকে লুটপাট শুরু। ১৯৭৭ সালের ‘হ্যাঁ–না ভোট, ১১০ শতাংশ ভোট কাস্টিং যারা করেছিল, ২০০৬ সালে যারা ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার করেছিল, তাদের মুখে ভোটের কথা মানায় না। তারা মনে হয় চায়, আওয়ামী লীগ তাদের ভোটের এজেন্টও দিয়ে দেবে।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, বিএনপির সাংসদ (হারুন অর রশীদ) সংবিধানকে প্রতারণা দলিল বলেছেন, নিজেকে স্বঘোষিত বিরোধীদলীয় নেতা দাবি করেছেন। এগুলো এক্সপাঞ্জ করতে হবে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দল তরিকত ফেডারেশনের সভাপতি সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও সুশসানের অভাব বাজেট বাস্তবায়নের অন্তরায়।

ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত আসনের সাংসদ লুৎফুননেসা খান বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। তার চেয়ে বড় কথা, এই অর্থ যথাযথ ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হয় না। গবেষণা খাতের সব টাকাই রয়ে গেছে। স্বাস্থ্য খাতের কেনাকাটায় অভাবনীয় দুর্নীতি হয়েছে।

সরকারি দলের সাংসদ শফিউল ইসলাম বলেন, বিরোধী দলকে ১৫ মিনিট সময় দিচ্ছেন। আর আমরা পাচ্ছি ৭ মিনিট। এটা বৈষম্য। বেশি সুযোগ দেন, তারপরও তারা বলেন- সময় দেয়া হয় না। কথা বলতে দেয়া হয় না।

বিরোধী দলের সংরক্ষিত আসনের সাংসদ রওশন আরা মান্নান বলেন, বাজেট কখনো আগের বাজেটের চেয়ে ছোট হয় না। এই বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প–উদ্যোক্তারা হতাশ হয়েছেন। বাজেটে সাধারণ মানুষের জন্য খুব বেশি কিছু খুঁজে পাওয়া যায় না।

বিকল্পধারার সাংসদ এম এ মান্নান বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি জনগণ প্রত্যক্ষ করেছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সবচেয়ে হতাশার চিত্র দেখা গেছে এই খাতে। তার কারণ সক্ষমতা ও দক্ষতার অভাব। স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ একটি খাতে এ রকম সক্ষমতার অভাব, ব্যর্থতা মেনে নেয়া যায় না।

আলোচনায় অন্যদের মধ্যে সরকারি দলের সাংসদ সরওয়ার জাহান, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন, আনোয়ারুল আজিম, শাহে আলম, ছলিম উদ্দিন তরফদার প্রমুখ অংশ নেন।

প্রীতি / প্রীতি

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান